🎁 অফারটি শেষ হতে বাকি: 47:29:00 ঘণ্টা
ডোমেইন হোস্টিংসহঃ ল্যান্ডিং পেজ ৯৯৯৳ ইকমার্স ওয়েবসাইট ১৭৯৯৳ বিজনেস ওয়েবসাইট ১৭৯৯৳ থেকে শুরু!
WebifyBD

শর্তাবলী

Terms & Conditions

গ্রাহকগণই আমাদের কাজের মূল চালিকাশক্তি। তাই পারস্পরিক বিশ্বাস, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি সুসম্পর্ক বজায় রাখতে আমাদের সার্ভিস সম্পর্কিত গুরুত্বপূর্ণ শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

অগ্রিম পেমেন্ট

কাজ শুরু করার পূর্বে প্রজেক্ট অনুযায়ী মোট খরচের ৫০% অগ্রিম অথবা ডোমেইন-হোস্টিং সংক্রান্ত সম্পূর্ণ পেমেন্ট প্রযোজ্য হবে।

অতিরিক্ত কাজের চার্জ

নির্ধারিত কাজের আওতার বাইরে অতিরিক্ত পরিবর্তন, নতুন ফিচার বা অতিরিক্ত ডেভেলপমেন্টের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।

ডেলিভারি ও ম্যানেজমেন্ট গাইড

প্রজেক্ট ডেলিভারির সময় ওয়েবসাইট/সিস্টেম এডিট ও ম্যানেজ করার জন্য প্রয়োজনীয় ভিডিও গাইড প্রদান করা হবে।

আজীবন ডিজাইন ও ডেভেলপমেন্ট সাপোর্ট

ডিজাইন বা ডেভেলপমেন্টজনিত আমাদের নিজস্ব ত্রুটির ক্ষেত্রে আজীবন ফ্রি সাপোর্ট প্রদান করা হবে।

হোস্টিং সাপোর্ট

আমাদের থেকে শেয়ার্ড হোস্টিং গ্রহণ করলে হোস্টিং-সংক্রান্ত সমস্যার জন্য আজীবন সাপোর্ট প্রদান করা হবে।

ফ্রি After-Sales Support

প্রজেক্ট ডেলিভারির পর ৩ মাস পর্যন্ত মূল ডেলিভারিকৃত সার্ভিসের আওতায় ফ্রি সাপোর্ট প্রযোজ্য থাকবে।

After-Sales Support সীমাবদ্ধতা

নতুন ফিচার সংযোজন, ডিজাইন পরিবর্তন বা অতিরিক্ত ডেভেলপমেন্ট ফ্রি সাপোর্টের অন্তর্ভুক্ত নয়; এ ধরনের কাজের জন্য আলাদা চার্জ প্রযোজ্য হবে।

থার্ড-পার্টি বা ক্লায়েন্টজনিত পরিবর্তন

ক্লায়েন্টের নিজস্ব পরিবর্তন, থার্ড-PARTY আপডেট, প্লাগইন/থিম সমস্যা বা বাহ্যিক হোস্টিং সমস্যার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।

ফাইনাল হস্তান্তর

সম্পূর্ণ পেমেন্ট পরিশোধের পর ফাইনাল ফাইল, ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট এক্সেস হস্তান্তর করা হবে।

১০

অতিরিক্ত খরচ

ডোমেইন, হোস্টিং বা থার্ড-পার্টি সার্ভিসের খরচ (যদি প্রযোজ্য হয়) মূল সার্ভিস চার্জের বাইরে আলাদাভাবে প্রযোজ্য হবে।

১১

ডেলিভারি সময়সীমা

ক্লায়েন্টের প্রয়োজনীয় তথ্য, কনটেন্ট বা অনুমোদনে বিলম্ব হলে প্রজেক্ট ডেলিভারির সময়সীমা পরিবর্তিত হতে পারে।

১২

কনটেন্টের দায়ভার

ক্লায়েন্ট কর্তৃক প্রদত্ত কোনো অবৈধ, কপিরাইটবিরোধী বা নীতিবহির্ভূত কনটেন্টের সম্পূর্ণ দায়ভার ক্লায়েন্টের নিজস্ব।

১৩

প্রজেক্ট বাতিল নীতি

কাজ শুরু হওয়ার পর অযৌক্তিক কারণে প্রজেক্ট বাতিল করলে অগ্রিম পেমেন্ট ফেরতযোগ্য নয়।

১৪

শর্তাবলীতে সম্মতি

আমাদের সার্ভিস গ্রহণের মাধ্যমে ক্লায়েন্ট উপরোক্ত সকল শর্তাবলীতে সম্মত বলে গণ্য হবেন।

এখানে সার্চ করুন

কোনো সমস্যা হলে লাইভ চ্যাটে নক করুন